মালয়েশিয়া প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২১, ১৭:০৮
মালয়েশিয়া প্রবাসী তাহমিনা বারী রিনি। তিনি পিএইচডি করছেন দেশটির শীর্ষ বিদ্যাপীঠ আইআইইউএমে। অর্থনৈতিক মুক্তির তাগিদে নিত্যদিন ঘরে-বাইরে পুরুষের যেমন নিরলস সংগ্রাম চলছে, স্বাবলম্বী হওয়ার দৌড়ে তেমনি পিছিয়ে নেই নারীরাও।
মালয়েশিয়ায় নারী উদ্যোক্তা রিনিও সেই সংগ্রামীদের একজন। লেখাপড়ার পাশাপাশি রিনিস কিচেন নামে গড়ে তুলেছেন একটি (অনলাইন ক্যাটারিং) প্ল্যাটফর্ম। ২৮ ডিসেম্বর অলোচনায় উঠে আসে তার সফলতার গল্প।
রিনি জানান, মালয়েশিয়া আসা হয় ২০১৩ সালে। আসার পর কর্মহীন থাকতে ভালো লাগতো না। তাই প্রথমে ২০১৬ থেকে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনে নিজেকে সংযুক্ত করেন সাংস্কৃতিক অঙ্গনে। সঙ্গে সঙ্গে পড়াশোনা করার জন্য পিএইচডি শুরু করেন ২০১৯ সাল থেকে। পরবর্তী সময়ে নারীদের সাথে নিয়ে কিছু করার তাগিদে রিনিস কিচেন হিসেবে ক্যাটারিং ব্যবসা শুরু করেন ২০১৯ সালের সেপ্টম্বরে।
পরবর্তী সময়ে দেশের সাথে নিজেকে নিবিড়ভাবে জড়িয়ে রাখার উদ্দেশ্য নিয়ে নিজেকে মিডিয়াতে যুক্ত করেন। দায়িত্বে রয়েছেন রেডলাইভ নিউজডটকমের সম্পাদক হিসেবে।
এছাড়া বাংলাদেশ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল মালয়েশিয়া (বিএসআরসিএম) সাংস্কৃতিক সম্পাদক, বিএসইউএমের নির্বাহী সদস্য, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএ) নির্বাহী সদস্য, আইআইবিএফের (আইআইইউএম) সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ছিলেন রিনি। মিডিয়াতে বিবি রাসেলের মডেল হিসেবে এবং একজন সফল মডেল হিসেবে সবাই জানত। এছাড়া বাংলাদেশের সব স্বনামধন্য ব্যক্তিদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে রিনির।
দেশে-বিদেশ মিলিয়ে দক্ষ সহযোগী হিসেবে ৬০ জনের অধিক তার সঙ্গে কাজ করছেন বলে জানালেন রিনি।
সাফল্যের প্রশ্নে তিনি বলেন, সফলতা সব কিছুতেই পেয়েছি। সব সম্ভব হয়েছে স্বামী শিপলুর সহযোগিতার কারণে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com