মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ ৩০ ডিসেম্বর ২০২১, ১৮:০৯
পাঁচ দিনের সফরে এসে এখন দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে আছেন আজকের পত্রিকার সম্পাদক ও বাসসের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। বাংলাদেশের বেসরকারী বিমান সংস্থা ইউএসবাংলা এয়ারলাইনসের আমন্ত্রনে মালদ্বীপে ভ্রমণে এসেছেন তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এর সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মালদ্বীপে তার ভ্রমন সঙ্গী হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস।
গোলাম রহমান মালদ্বীপের প্রবাসী কর্মীদের সঙ্গে ঘুরে নানা বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। দেশটির ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করছেন।
তিনি মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দূতাবাসের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া সিআইপি মো. আলহাজ্ব সোহেল রানাসহ মালদ্বীপে প্রবাসীদের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি আগামীকাল শুক্রবার বাংলাদেশের উদ্যোশে মালদ্বীপ ত্যাগ করবেন বলে জানা গেছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com