shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুয়েতে শিশু-কিশোরদের আকাঁ চিত্র প্রদর্শনী

  কুয়েত প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২১, ১৯:৫৩

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুয়েতে শিশু-কিশোরদের আকাঁ চিত্র প্রদর্শনী

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশী কমিউনিটির শিশু-কিশোরদের আকাঁ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আর্টস অ্যাসোসিয়েশন কুয়েত বঙ্গরূপা চারুকারু সংগীত শিশু মেলা ও ফ্যামিলি ফোরাম এর যৌথ সহযোগিতায় আয়োজিত কুয়েতে আর্টস অ্যাসোসিয়েশন এর হলরুমে এই চিত্র প্রদর্শনী দুইদিন ব্যপী চলে।

চিত্র প্রদর্শনী শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুয়েত আর্টস সেক্টরের এসিসটেন্ট সেক্রেটারি জেনারেল ডক্টর বাদর আল-দাইশ, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানসহ কুয়েতস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগন।

অনুষ্ঠানটি বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব, দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ ও কাউন্সেলর ইকবাল আক্তার এর যৌথভাবে পরিচালনা করেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, বন্ধুপ্রতিম রাষ্ট্র কুয়েতের আর্টস অ্যাসোসিয়েশন আজকের চিত্র প্রদর্শনী আয়োজনে সব ধরনের সহযোগিতা করেছে বলেই এটি সফল ও সার্থক ভাবে সম্পন্ন করা সম্ভব হল। কুয়েতে বাংলাদেশ কমিউনিটির প্রায় দেড় শত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন বাংলাদেশের কৃষ্টি- কালচার ও ইতিহাস এর ব্যাপক প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো। তিনি বলেন, এর মাধ্যমে উপসাগরীয় এ দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

বিদেশি অতিথিরা কুয়েতে বাংলাদেশ দূতাবাসের চিত্র প্রদর্শনী আয়োজনের ভূয়সী প্রসংসা করে বলেন, বাংলাদেশের কৃষ্টি- কালচার ও ইতিহাস চিত্র প্রদর্শনীর মাধ্যমে বিশ্বব্যাপী এর পরিচিতির পরিধি আরো কয়েকগুণ বাড়ল।
 
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতস্থ ভারত, নেপাল, তাজিকিস্তান এর রাষ্ট্রদূতগন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের স্থানীয় নাগরিক ও বাংলাদেশি কমিউনিটির প্রবাসীরা।

ভিডিও চিত্র প্রদর্শনী, দেশি-বিদেশি গান পরিবেশন, ক্লাসিক্যাল ড্যান্স, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা ক্রেস্ট প্রদান ও বিদেশি অতিথিদের বাংলাদেশি শিশু-কিশোরদের আঁকা ছবি উপহারসহ নানা আয়োজন শেষে রাষ্ট্রদূতের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।