shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

দুবাই কনস্যুলেটে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

  দুবাই প্রতিনিধি ০১ জানুয়ারি ২০২২, ১৮:০১

দুবাই কনস্যুলেটে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম শেখ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. সারওয়ার আলম এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম সালাহ উদ্দিন।

এছাড়া ই-পাসপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী এবং দুম্বাই, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

১৯৬২ সালে একটি পরিদপ্তর হিসাবে বহিরাগমন ও পাসপাের্ট অধিদপ্তরের যাত্রা শুরু হয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জাতির পিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৩ সালে এটি অধিদপ্তরের মর্যাদা পায়। ৯ম বৈদেশিক মিশন হিসেবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ই-পাসপোর্ট কার্যক্রম।

অনলাইনে www.epassport.gov.bd ওয়েবসাইটে আবেদন দাখিল করে আবেদনপত্র প্রিন্ট ও স্বাক্ষর করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র, অল ইন জন্ম নিবন্ধন সনদ এবং দেশার সনদসহ কনস্যুলেটে ই-পাসপোর্টের জন্য নির্ধারিত ফি পরিশোধপূর্বক আবেদন করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।