ই এম আকাশ, কাতার ০২ জানুয়ারি ২০২২, ১৬:৫৯
কাতারে জমজমাট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল আরটিভির ১৭তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান।
গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানী দোহার নাজমা তুর্কি ইস্তাম্বুল শালিমার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে আরটিভি দর্শক ফোরাম কাতার।
আরটিভির কাতার প্রতিনিধি ই এম আকাশের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আরটিভি দর্শক ফোরাম কাতারের সভাপতি মোঃ শাহ আলম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মাহাবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন , আরটিভি দর্শক ফোরাম কাতারের ভাইস প্রেসিডেন্ট জাকির হোসাইন বাবু।
অনুষ্ঠানে আরটিভির জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসেন নানা শ্রেণি ও পেশার মানুষ। উপস্থিত ছিলেণ কাতারে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
প্রবাসী শিল্পীদের নানারকম সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে চলে পুরো অনুষ্ঠান। কাতারে শীতের আমেজে ঢোল, তবলা ও হারমোনিয়ামের মিশ্রণে উপস্থিত প্রবাসীরা উপভোগ করেন মনজুড়ানো বাংলা গানের এই আসর।
অনুষ্ঠানে আরটিভিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান, টোকিওস্যাট ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সাগর, মীর হাসান আলী, মোঃ সেলিম, স্বাধীন, ইঞ্জি: আক্তার জামান, সহ গণ্যমান্য প্রবাসী নেতা ও সুধীজনেরা।
সহযোগী সঞ্চালক বাংলা টিভির কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুর উপস্থাপনায় সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা জানাতে আসেন প্রথম আলোর কাতার প্রতিনিধি তামীম রায়হান, একাত্তর টিভির কাতার প্রতিনিধি গোলাম মাওলা হাজারি, যমুনা টিভি কাতার প্রতিনিধি আবু হানিফ রানা, জিটিভির কাতার প্রতিনধি এম এ সালাম, ডিবিসি নিউজের কাতার প্রতিনিধি আমিন বেপারি প্রমুখ।
এছাড়া সামাজিক সংগঠনগুলোর মধ্যে বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখার সভাপতি ও কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্চ এন্ড ইন্ডাস্ট্যাটিজের সভাপতি মো. ইসমাইল মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি কফিলউদ্দীন, প্রথম আলো বন্ধুসভা কাতার শাখার সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি বোরহান উদ্দীন, সাধারণ সম্পাদক আবজল আহমদসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করে বলেন, আরটিভি যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামীর দিনগুলোতে তা যেন আরও বৈচিত্রময় ও দর্শকনন্দিত হয়। এছাড়া আরটিভির কাছে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আরও বেশি খবর ও অনুষ্ঠানের দাবি জানান উপস্থিত জনেরা।
পরে উপস্থিত শ্রোতা ও দর্শকদের জন্য নৈশভোজের আয়োজন করে আরটিভি দর্শক ফোরাম কাতার।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com