shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশি পত্রিকাকে জাস্টিন ট্রুডোর অভিনন্দন

  কানাডা প্রতিনিধি ০৩ জানুয়ারি ২০২২, ১৫:৫৫

বাংলাদেশি পত্রিকাকে জাস্টিন ট্রুডোর অভিনন্দন

কানাডিয়ান বাংলাদেশি নিউজ পেপার ‘সিবিএন’এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এক অফিসিয়াল শুভেচ্ছা বার্তায় জাস্টিন ট্রুডো বলেন, এই সংবাদপত্রটি বাংলাদেশি কানাডিয়ান কমিউনিটিতে তথ্য পাওয়ার মাধ্যম হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করায় আমি এই প্রকাশনার সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাই।

২০১৭ সালের ২ জানুয়ারি পত্রিকার অনলাইন ভার্ষণ শুরু হয়। পরে প্রিন্ট ভার্ষণে যাত্রা শুরু করে টরন্টো থেকে। পত্রিকাটি সম্পাদনা করেন মাহবুবুল হক ওসমানী।

অপরদিকে ১০ বছরে পা দিলো কানাডার জনপ্রিয় বাংলা সাপ্তাহিক বাংলামেইল। এ উপলক্ষে পত্রিকাটির সম্পাদক শহিদুল ইসলাম মিন্টুর কাছে এক শুভেচ্ছা বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটি নির্ভযোগ্য প্রকাশনা বাংলামেইল। বাংলামেইলের ভূমিকা এবং অবদান অবশ্যই গর্বের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।