shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে ওয়াসিম উর রহমানের একক এপ্রিসিয়েশন ইভেন্ট অনুষ্ঠিত

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০৪ জানুয়ারি ২০২২, ১৮:০২

মিশিগানে ওয়াসিম উর রহমানের একক এপ্রিসিয়েশন ইভেন্ট অনুষ্ঠিত

এক ঝাঁক উৎফুল্ল নারী পুরুষ ক্রেতার উপস্থিতি, চোখ ধাঁধানো জাদু প্রদর্শন, লটারি ও ডিনারের মধ্যদিয়ে মিশিগান ষ্টেটের জননন্দিত তরুণ উদীয়মান রিয়েলেটর ওয়াসিম উর রহমানের একক এপ্রিসিয়েশন ইভেন্ট ২০২১ অনুষ্ঠিত হলো।

রোববার রাতে মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামিক সিটির কাবাব হাউজের অডিটোরিয়ামে জাকজমকপূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। কানায় কানায় পূর্ণ অডিটরিয়ামে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাকের উদ্দিন সাদেক। এ সময় মঞ্চে ছিলেন তরুণ প্রজন্মের উদীয়মান তরুণ রিয়েলেটর ওয়াসিম-উর রহমান, রিয়েলেটর ওয়াসিমের সংশ্লিষ্ট বিজনেসের উন্নতি ক্রেতাদের সাথে সু-সম্পর্ক ও নতুন বছরের বিজনেসের আরো সফলতার গতি বিভিন্ন বিষয় নিয়ে সাকের উদ্দিন সাদেকের প্রাণবন্ত আলোকপাত সকলকে আনন্দে উচ্ছেসিত করে তোলে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হেমট্রামিক সিটির মেয়র আমির গালিব, সিটি কাউন্সিলর কামরুল হাসান, সাবেক সিটি কাউন্সিলর আবু মুসা বিভিন্ন মটগেজ ও আবাসন ব্যবসার সাথে জড়িত বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী, কমিউনিটির গন্যমান্য ব্যক্তি বর্গ, বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

পরিশেষে আগত অতিথি নিয়েলটারীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে ডিনারের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।