shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কাতার-আমিরাত যেতে উড়োজাহাজেই অসুস্থ হচ্ছেন শ্রমিকরা

  আরব আমিরাত প্রতিনিধি ০৫ জানুয়ারি ২০২২, ১৪:৫৪

কাতার-আমিরাত যেতে উড়োজাহাজেই অসুস্থ হচ্ছেন শ্রমিকরা

মধ্যপ্রাচ্যে কাজে যাওয়া বাংলাদেশি শ্রমিকেরা করোনা নেগেটিভ হয়ে উড়োজাহাজে উঠলেও কর্মক্ষেত্রে পৌঁছানোর আগে অসুস্থ হয়ে পড়ছেন। এদের মধ্যে কেউ উড়োজাহাজে, আবার কেউ কেউ গন্তব্যে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন।

এ বিষয়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) থাকা বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে। অবহিত করা হয়েছে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে।

এরই মধ্যে এ নিয়ে সংশ্লিষ্টদের একটি বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে। আগামীকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ নিয়ে দুদেশের মধ্যে একটি বৈঠক হবার কথা রয়েছে অনলাইনে।

এদিকে গত আগস্ট থেকে ডিসেম্বরে শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশি শ্রমিকদের আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে শ্রমবাজার সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথাও তারা জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।