shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

শারজায় চালু হল বাংলাদেশী মালিকানাধীন আল আশিকা রেস্টুরেন্ট

  মোহাম্মদ সেলিম, আরব আমিরাত ০৫ জানুয়ারি ২০২২, ২৩:১৪

শারজায় চালু হল বাংলাদেশী মালিকানাধীন আল আশিকা রেস্টুরেন্ট

২০২২ নতুন বছরে নতুন ভাবে সংযুক্ত আরব আমিরাতে রেস্টুরেন্ট ব্যবসায় আধিপত্য বিস্তার করছে বাংলাদেশি ব্যবসায়ীরা। একসময় লন্ডনে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এবার আমিরাতেও এই অবস্থান তৈরি করতে যাচ্ছে প্রবাসীরা। ভালো মানের খাবার ও দক্ষ কারিগর দ্বারা পরিচালিত রেস্টুরেন্টগুলো যথেষ্ট সম্মান কুড়াচ্ছে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের পাশে ইয়াসমিন বিল্ডিং এর বিপরীতে আল আশিকা রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

রওশন আরা মিলি’র পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার, রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন, আলদুল্লাহ আল আরিফ, মোঃ জয়নাল আবেদীন, ইসমাইল গণি চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ, জাফর চৌধুরী, দিদারুল আলমসহ অনেকেই।

এসময় মাত্রাতিরিক্ত বিমান ভাড়ায় নাজেহাল প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়। বিমানবন্দরে প্রবাসীদের বিদেশগমন আরও সহজ করার দাবি জানান আগত অতিথিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।