shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মিশিগানের হ্যামট্রামিক সিটির ডেপুটি মেয়র হলেন বাংলাদেশী কামরুল হাসান

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০৫ জানুয়ারি ২০২২, ২৩:৫৮

মিশিগানের হ্যামট্রামিক সিটির ডেপুটি মেয়র হলেন বাংলাদেশী কামরুল হাসান

ভালো চাকরি করেও এখনো পুরোনো ও ছোট বাসায় থাকি। এখনো পেইড অফ করতে পারিনি, মর্টগেজ দিতে হয়। হ্যামট্রামিককে ভালোবেসে এখনো এই সিটিতেই আছি। এখন অনেকেই রাজনীতিতে আসেন অর্থ কামানোর ধান্দায়। আমার সে চিন্তা আগেও ছিল না, এখনো নাই। শুধু এলাকার উন্নয়নে কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। এমনটাই বললেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান।

মঙ্গলবার সিটি কাউন্সিলের প্রথম সভায় কামরুল হাসানকে মেয়র প্রো-টেম এর দায়িত্ব প্রদান করা হয়। সভায় তিনি ০-৭ ভোটে মেয়র প্রো-টেমে নির্বাচিত হন। মোহাম্মদ হাসান তিনবারের নির্বাচিত হ্যামট্রামিকসিটির কাউন্সিলম্যান। বাঙালি কমিউনিটি, এটিকে মূল ধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশির সাফল্য বলে মনে করছেন।

এর আগে এনাম মিয়া এবং সাহাব আহমেদ (সুমিন) মেয়র প্রো-টেম এর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশী-আমেরিকান সাহাব আহমেদ (সুমিন) ১৯৯৮ সালে হ্যামট্রামিক সিটি মেয়র গ্যারী জিচ এর সাথে মেয়র প্রো-টেম এর দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তিনি হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান নির্বাচিত হন এবং দীর্ঘ ৮ বছর কাউন্সিলম্যান হিসেবে কাজ করেন। সাহাব আহমেদ (সুমিন) আমেরিকার প্রথম বাংলাদেশি যিনি সিটি কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।