shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে চাঙ্গা হয়ে উঠেছে সবজি মার্কেট, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা

  শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ০৬ জানুয়ারি ২০২২, ১৪:৪৩

কুয়েতে চাঙ্গা হয়ে উঠেছে সবজি মার্কেটে, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা

কুয়েত সুলাইবিয়া আল ফুরদা সবজি মার্কেটে বাংলাদেশী মালিকানাধীন দোকানগুলোতে বেচাকেনা এখন আগের চেয়ে চাঙ্গা হয়ে উঠেছে। বিমান চলাচল শুরু হওয়ায় ফিরতে শুরু করছে ছুটিতে আটকেপড়া প্রবাসীরা। বেচাকেনায় লোকশান কাটিয়ে লাভের আশায় বাংলাদেশী ব্যবসায়ীরা।

দীর্ঘ ২২ মাস পর বিভিন্ন বিধিনিষেধ তুলে নেয়ায় কুয়েতের বিভিন্ন অঞ্চলের মার্কেটগুলোর ন্যায় সুলাইবিয়া আল ফুরদা সবজি মার্কেট গুলোতে বেচাকেনা আগের চেয়ে বেড়েছে। ব্যবসায়ীরা বিগত দিনের লোকশান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।বেচাকেনায় দোকানগুলোতে আগের চেয়ে চাঞ্চল্য ফিরে এসেছে। বিক্রেতারা মনে করেন, বিমান চলাচল শুরু হওয়ায় প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে আসায় মার্কেটগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করছে। 

ইতিমধ্যেই শতভাগ প্রবাসীসহ স্থানীয় নাগরিকদের ভ্যাক্সিন গ্রহণ শেষ হয়েছে। কুয়েতে করোনা মহামারীর প্রাদুর্ভাব আগের চেয়ে উন্নতি হওয়ায় সবকিছুই স্বাভাবিক জীবনে ফিরে আসায় মার্কেটের দোকানগুলো আবারো ফিরে যাবে চির চেনা ব্যস্ততায়, এটাই তাদের প্রত্যাশা ও কামনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।