shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মিশিগান স্টেটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০৬ জানুয়ারি ২০২২, ১৫:১০

মিশিগান স্টেটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের শক্তিশালী ইউনিট মিশিগান স্টেট ছাত্রলীগের উদ্যেগে গত (৪ জানুয়ারি) মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটির দাওয়াত চাইনিস রেষ্টুরেনটে সন্ধ্যা ৭ ঘঠিকায় এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন আহ্ববায়ক কাজী মামুনের পরিচালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি খাজা শাহাব আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন মিশিগান স্টেট যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য মুকুল খান, রাজ রহমান, আবেদ মনসুর, নাহিদ চৌধুরী, হিমেল রাজ, সায়েম উদ্দিন চৌধুরী, দেবাশীষ দাস, জনি দেব, কানে দও, ছাত্রলীগ নেতা সামাদ আহমেদ, মিশিগান স্টেট সেচছাসেবক লীগের যুগ্ন আহ্ববায়ক কবির আহমদ শাহরিয়ার, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক কমিটির অন্যতম সদস্য ইমরান আহমদ নাহিদ, রেজাউল হাসান, আরিফ আরমান জিসান, রুহেল আহমদ, জহীরুল তাননু, আবদুল্লাহ আহমদ প্রমুখ।

আলোচনা সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযোদ্ধে নিহত শহীদ ও ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য ও বিভিন্ন গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংঘঠন বাংলাদেশ ছাত্রলীগ। যে সংঘঠনের নাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না। বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস। পৃথিবীতে এমন কোন উদাহরণ খুজে পাওয়া যাবে না বাংলাদেশ ছাত্রলীগের মত, পৃথিবীর মধ্যে এক মাত্র সংঘঠন বাংলাদেশ ছাত্রলীগ যারা এত জীবন বিষর্জন দিয়েছে শুধু মাত্র দেশের জন্য দেশের মানুষের জন্য।’

বক্তারা আরও বলেন, ‘এখন সময় হয়েছে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যেবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়ার। আসুন আমরা সবাই ঐক্যেবদ্ধভাবে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগকে যার যার অবস্থান থেকে জয় লাভের জন্য কাজ করি।’

আলোচনা সভা শেষে মিশিগান স্টেট ছাত্রলীগের নেতৃত্বে ৭৪তম বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। বক্তারা মিশিগান স্টেট ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।