shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

নিউইয়র্কে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  যুক্তরাষ্ট্র প্রতিনিধি ০৭ জানুয়ারি ২০২২, ২২:২০

নিউইয়র্কে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নিউইয়র্কে বসবাসরত ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। মঙ্গলবার জাতীয় সংগীত ও দলীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শুরু করা হয়। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে নেতাকর্মীরা এতে যোগ দেন। এ সময় বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যে যেখানে যত ষড়যন্ত্র করুক আমরা তা শক্ত হাতে প্রতিহত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমরা কাজ করে যাব।

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের সভাপতিত্বে ও অপর যুগ্ম সম্পাদক সাহিদুল হক রাসেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান টুকু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা সোলায়মান আলি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুল হায়দার প্রমুখ।

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য হেলাল মিয়াসহ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।