কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০৮ জানুয়ারি ২০২২, ০৮:৪৬
মিউজিক ভিডিওতে আবারো একটি নতুন চমক নিয়ে হাজির সেইজ মাল্টিমিডিয়া। ইতি পূর্বে সেইজ মাল্টিমিডিয়া প্রযোজিত প্রবাসীদের নিয়ে ‘‘আমার সোনার ময়না পাখি” শিরোনামে একটি মিউজিকভিডিও প্রকাশ করে। এই গানটি ভার্চ্যুয়াল জগতে ব্যাপক সাড়া জাগায়। অল্প দিনেই যার ভিউয়ার্স প্রায় আড়াই কোটি। মিউজিক ভিডিওটি সবার হৃদয় ছুঁয়ে যায়। তারই ধারাবাহিকতায় এবার প্রবাসীদের নিয়ে আবারো মিউজিক ভিডিও নির্মাণের জন্য বিপুল সংখ্যক দর্শকের অনুরোধ আসে। আর তাদেরই সম্মানে নির্মাণ প্রতিষ্ঠান সেইজ মাল্টিমিডিয়া (Sage Multimedia) নতুন চমক হিসেবে প্রবাসীদের নিয়ে নির্মাণ করেছেন “প্রবাসী আমি” শিরোনামে মিউজিক ভিডিওটি। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন চ্যানেল আই সেরা কন্ঠের শাকিল মাহমুদ। চিত্রনাট্য ও পরিচালনা অপূর্ব আমিন।
বাস্তব গল্প ভিত্তিক মিউজিক ভিডিওটিতে পর্দায় রূপদান করেছেন মোসফিকুর শুভ, শিখা মৌ, বৈদ্য নাথসাহা, খায়রুল আলম, নূপুর, শিপু, নিশা অনন্যা চৌধুরী প্রমুখ।
“প্রবাসী আমি” গানটিতে প্রধান চরিত্রের অভিনেতা মোসফিকুর শুভ জানান, এমন মানসম্মত কাজেঅভিনয় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
নির্মাতা অপূর্ব আমিন জানান, এই মিউজিক ভিডিও তে গানের বানীতে এবং নির্মাণে দর্শক বাস্তবতারপ্রতিচ্ছবি অনুভব করতে পারবে বলে আমার বিশ্বাস।
“প্রবাসী আমি” মিউজিক ভিডিও টি সেইজ মাল্টিমিডিয়া (Sage Multimedia) এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইতিপূর্বেই মুক্তি পেয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com