shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মিসরে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি অর্জন

  মিসর প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২২, ১৫:১২

মিসরে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি অর্জন

কায়রো আল-আযহার ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ফলাফলের কৃতিত্ব অর্জন করেছেন কওমি শিক্ষার্থী ডক্টর মুহাম্মাদ হাসিবুর রহমান আযহারী।

তিনি ২০০৭ খ্রিস্টাব্দ হতে অদ্যাবধি দীর্ঘ প্রায় ১৪ বছর যাবত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে আসছেন। ফ্যাকাল্টি অব ইসলামিক স্টাডিজ অ্যান্ড এরাবিক থেকে ২০১১ সালে তিনি কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশন সমাপ্ত করেন। ভালো ফলাফলের সঙ্গে ২০১৪ সালে সমাপ্ত করেন পোস্ট গ্র্যাজুয়েশন। ২০১৭ সালে সম্পন্ন হয় তার এমফিল গবেষণা।

ডক্টর হাসিবুর রহমান আযহারীর পিএইচডি থিসিস গবেষণার প্রধান সুপারভাইজার ছিলেন শ্রদ্ধেয় উস্তাদ ডক্টর যাকি মুহাম্মাদ আবু সারি (সাবেক অধ্যাপক তাফসির ও উলুমুল কুরআন বিভাগ)। সহকারী সুপারভাইজার ছিলেন ডক্টর আব্দুল জাওয়াদ খলফ মুহাম্মাদ আব্দুল জাওয়াদ (সাবেক অধ্যাপক ইসলামি আইন অনুষদ)।

উল্লেখ্য, ডক্টর মুহাম্মাদ হাসিবুর রহমান আযহারী আল-আযহার বিশ্ববিদ্যালয়ের তাফসীর ও উলূমুল কুরআনের ওপর ডক্টরেট ডিগ্রি অর্জনকারী প্রথম বাংলাদেশি শিক্ষার্থী। বাংলাদেশের বাগেরহাট জেলার সদর থানার অধীনে হরিণখানা গ্রামে ১৮ ডিসেম্বর ১৯৮১ সালে তার জন্ম। তার পিতা মুহাম্মাদ আব্দুল হাকিম একজন অবসরপ্রাপ্প্ত পুলিশ অফিসার।

সোমবার অনুষ্ঠিত এ থিসিস ডিসকাশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আল-আযহারে অধ্যায়নরত কওমি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি, কায়রো‘ ও মিসরে অধ্যায়নরত সব বাংলাদেশি শিক্ষার্থীর সম্মিলিত প্লাটফর্ম ‘বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের’ সম্মানিত দায়িত্বশীল ও সদস্যসহ পৃথিবীর বিভিন্ন দেশের দুই শতাধিক শিক্ষার্থী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।