shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রিসিলা

  যুক্তরাষ্ট্র প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২২, ১২:৪৩

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। এক সময় অভিনয়, মডেলিং, নাচ ও গানের চর্চা করতেন। গান গেয়ে নিউইয়র্কে পুরস্কারও পেয়েছিলেন। ব্রডওয়ে শোতে পারফর্মের জন্যও নির্বাচিত হয়েছিলেন।

তবে সব ছাপিয়ে প্রিসিলা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত পেয়েছেন মানবিক কন্যা হিসেবে। বিভিন্ন সময় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এই শীতের মধ্যেও বাংলাদেশের পাঁচ শতাধিক মানুষকে জ্যাকেট ও গরম কাপড় দিয়েছেন। গত কয়েক মাসে দেশের নিম্নআয়ের মানুষদের স্থাপন করে দিয়েছেন ৩০টির বেশি নলকূপ।

সবার প্রিয় প্রিসিলা করোনায় আক্রান্ত হয়ে গত তিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। প্রিসিলা নিজেই আজ শুক্রবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই তরুণী।

দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। অসুস্থতার কারণে পূর্বনির্ধারিত সব অনুষ্ঠানও আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রিসিলা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।