shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্রে স্টেট সিনেটে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান জামাল খান

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ১৬ জানুয়ারি ২০২২, ১৮:১১

যুক্তরাষ্ট্রে স্টেট সিনেটে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান জামাল খান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারিতে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান জামাল খান। ক্যালিফোর্নিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-১০ থেকে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য ডেমক্রেটিক পার্টির মনোনয়ন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন বিশ্বখ্যাত হার্ভার্ড থেকে আইন শাস্ত্রে উচ্চতর ডিগ্রিধারী জামাল খান।

তথ্য-প্রযুক্তির বিশ্ব রাজধানীখ্যাত সিলিকন ভ্যালিসহ সাউদার্ন উপকূলীয়অঞ্চলের সান্তা ক্লারা ও আলমেদা কাউন্টির এ্যাশল্যান্ড, ক্যাস্ত্রো ভ্যালি, চেরিল্যান্ড, ফেয়ারভিউ, ফ্রিমন্ট, হ্যায়ার্ড, নিউয়ার্ক, স্যান লিন্দ্রো, স্যান লরেঞ্জো এবং ইউনিয়ন-এই ১১ সিটি নিয়ে গঠিত এ নির্বাচনী এলাকায় ভোটারের সংখ্যা ৫ লাখের বেশি। জামাল খান ছাড়াও এ নির্বাচনে লড়ছেন আরও ৪ জন। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হতে পারলে নভেম্বরের ৮ তারিখে চূড়ান্ত নির্বাচনে অংশ নেবেন জামাল খান।

জামাল খান এর আগে একই সিটির কাউন্সিলর পদে লড়েছিলেন। কিন্তু সামান্য ভোটের কারণে ডেমক্রেটিক পার্টির মনোনয়ন লাভে সক্ষম হননি। এবারের সম্ভাবনা উজ্জ্বল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ঢাকার বাসিন্দা ড. মাহবুব খানের পুত্র জামাল খান ৪ মাস বয়সে মা বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন। বে এলাকায় বেড়ে ওঠা জামাল খান কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত লেখাপড়া করেছেন একই এলাকাতেই। হাইস্কুল ভ্যালেডেক্টেরিয়ান হিসেবে গ্র্যাজুয়েশনের পর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কলেতে অধ্যয়ন করেন। একইসঙ্গে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং অলংকার শাস্ত্রে মেজর করেন। মাইনর করেছেন বিশ্ব-দারিদ্রতা নিয়ে। অত্যন্ত মেধার সঙ্গে গ্র্যাজুয়েশন করেছেন সবগুলোতেই।

হার্ভার্ডে অধ্যয়নকালে মৃদুভাষী জামাল খান মুসলিম ল’স্টুডেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এছাড়া সাউথ এশিয়ান ল’স্টুডেন্ট এসোসিয়েশনেরও কমিউনিকেশন্স চেয়ার হয়েছিলেন। দায়িত্ব পালন করেছেন হার্ভার্ড হিউম্যান রাইটস জার্নালের ম্যানেজিং টেকনিক্যাল এডিটরেরও। জামাল খান আন্ডার গ্র্যাজুয়েটকালে কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলসির সান ফ্রান্সিসকো অফিসে ইন্টার্ন করেন। মার্কিন বহুজাতিক সমাজে বসবাস করলেও বাংলাতেও কথা বলতে পারেন অনর্গল।

আসন্ন নির্বাচনে কমিউনিটির সকলের আন্তরিক সহায়তা কামনা করেছেন জামাল খান। তার প্রার্থীতা সম্পর্কে বিস্তারিত রয়েছে এই (www.votekhan.com) ওয়েবসাইটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।