মেহেদী হাসান, মালয়েশিয়া ১৭ জানুয়ারি ২০২২, ১৫:৪১
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়ালালামপুর এর একটি পাচ তারকা হোটেলে মালয়েশিয়া ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কুয়ালালামপুর মহানগর শাখার সভাপতি এম এইচ জুয়েল, সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ কুয়ালালামপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এস এম সুমন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অহিদুর রহমান অহিদ, প্রধান বক্তা মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব কামরুজ্জামান কামাল, বিশেষ বক্তা হিসাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যম এ বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মাহবুবুর রহমান সালেহী।
অনুষ্ঠানে মালয়েশিয়া ছাত্রলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিদেশের মাটিতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান যানান এবং মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসীদের কাছে জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন তুলে ধড়তে ও গুজব সন্ত্রাসীদের রুখে দাড়াতে মালয়েশিয়া ছাত্রলীগের সকল নেতাকর্মীদের নির্দেশ দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মাহবুবুর রহমান সালেহী।
প্রধান অতিথির বক্তব্য মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অহিদুর রহমান অহিদ বলেন, মালয়েশিয়ায় অসহায় শ্রমিকদের পাশে দাড়াতে হবে, ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দেখানো পথ থেকে যাতে মালয়েশিয়া ছাত্রলীগের নেতাকর্মীরা বিচ্যুত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ও গুজব সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান বক্তা মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক আলহাজ্ব কামরুজ্জামান কামাল বলেন, দেশ ও জাতীর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধতা হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করতে হবে, এমন কোন কাজ করা যাবে না যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের বদনাম হয়। বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়ায় শাখার নেতৃবৃন্দদের সুশৃংখলভাবে সাংগঠনিক মেধাবৃত্তি রাজনীতি করে আগামীতে নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন রাশেদ বাদল যুগ্ন আহবায়ক মালয়েশিয়া আওয়ামিলীগ, জহিরুল ইসলাম জহির আহবায়ক কমিটির সদস্য মালয়েশিয়া যুবলীগ, মাসুদুল আলাম রনি আহবায়ক কমিটির সদস্য মালয়েশিয়া যুবলীগ, রেজাউলব হক লাওন, আহবায়ক কমিটির সদস্য মালয়েশিয়া যুবলীগ, মালয়েশিয়া সেলাংগর প্রদেশ যুবলীগ এর সাধারণ সম্পাদক রানা কাজি, যুবলীগ নেতা আশরাফুজ্জামান রনি, কুয়ালালামপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ, সহ সভাপতি তোফাজ্জেল খান, যুগ্ন:সম্পাদক আক্কবার মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ডাক্তার আলামিন, আবুল কালাম, বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখার অন্তর্গত জহরবারু প্রদেশের শাখার সভাপতি সুজন হোসেন, ইউটিএম ইউনিভারসিটি শাখার সভাপতি আনিসুর রহমান সূর্য, কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, খন্দকার মোহাম্মদ রকি, মঞ্জুরুল হাসান, শাহ সেকেন্দার, সাইফুল ইসলাম, যুগ্ন:সম্পাদক নাজমুল হাসান সাইমন্ড, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, মাসুম বিল্লাহ আপন, ধর্ম সম্পাদক ফয়সাল মালিক, সহ-সম্পাদক বুরহান উদ্দিন মাসুম, সজীব হোসেন জয়, নাদীম ভুইয়া, মাঈদ্দীদ রনি, ছাত্রলীগ নেতা এস এবাদুল্লাহ সহ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ শতাধিক নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com