shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

৪ দিনের সফরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান মালদ্বীপে

  মালদ্বীপ প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২২, ১৫:৪৮

৪ দিনের সফরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান মালদ্বীপে

মালদ্বীপের চীফ অব ডিফেন্স ফোর্স এর আমন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বর্তমানে মালদ্বীপ সফর করছেন। তিনি ৪ দিনের সরকারী সফরে গত ১৪ জানুয়ারী মালদ্বীপ আসেন।

সফরকালে তিনি মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি এবং চীফ অব ডিফেন্স ফোর্স জেনারেল আহমেদ সামাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মালদ্বীপ ডিফেন্স ফোর্স এর সদর দপ্তরে তিনি উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে মত বিনিময় এবং দ্বিপাক্ষিক বৈঠক করেন।

রোববার (১৬ জানুয়ারী) তিনি মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন ভিজিট করেন ও হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় তাঁর সফরসঙ্গী ও হাইকমিশনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। হাই কমিশনের বিবিধ কর্ম কান্ড এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বাংলাদেশ নৌ বাহিনী প্রধানকে ব্রিফিং প্রদান করেন হাই কমিশনের প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ।

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আগামী ১৮ জানুয়ারী বাংলাদেশের উদেশ্যে মালদ্বীপ ত্যাগ করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।