shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

  মালয়েশিয়া প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২২, ১৭:২৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

শনিবার মাহাথিরের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাহাথির মোহাম্মদকে ফের ভর্তি করার পর ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে গণমাধ্যমকর্মীদের ভিড় বেড়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর কমিউনিকেশন টিম জানিয়েছে, শিগগিরই একটি বিবৃতি দেওয়া হবে। তবে এর বেশি বিস্তারিত কিছু জানাতে তারা অস্বীকৃতি জানিয়েছে।

এর আগে ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন ৯৬ বছর বয়সী এই রাজনীতিক। চিকিৎসা শেষে ১৩ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।