shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কাতারে পুলিশ কলেজের স্নাতক সমাবর্তন অনুষ্ঠিত

  কাতার প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২২, ১৮:১৩

কাতারে পুলিশ কলেজের স্নাতক সমাবর্তন অনুষ্ঠিত

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সদর দপ্তর আল সেলিয়ায় পুলিশ কলেজের চতুর্থ ব্যাচের স্নাতক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। আমির আনন্দ নিয়ে নবীন ক্যাডেট অফিসারদের একটি বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মন্ত্রী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আরব দেশগুলোর বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও অন্যান্য দেশের কূটনৈতিক প্রতিনিধিরা।

নবীন পুলিশ কর্মকর্তারা প্যারেড গ্রাউন্ডে পদাতিক এবং অস্ত্রের সঙ্গে সামরিক শো প্রদর্শন করেন। এ সময় কলেজে অধ্যয়ন এবং প্রশিক্ষণের সময় বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনকারী ক্যাডেটদের হাতে পুরস্কার প্রদান করেন আমীর। ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ কাতার হিসেবে ২০২২ এর সূচনা করে ক্যাডেটরা 'ইউ ওয়েলকাম দ্য ওয়ার্ল্ড ২০২২'- একটি নান্দনিক মহড়া উপস্থাপন করেন। 

অনুষ্ঠানে বক্তৃতাকালে পুলিশ কলেজের মহাপরিচালক ব্রিগেডিয়ার আব্দুল রহমান মজিদ আল-সুলাইতি বলেন, কর্মকর্তাদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা দেশ ও সমাজের ভালোভাবে সেবা প্রদান করতে পারবেন।

এ সময় অনুষ্ঠানে কাতারের বিশিষ্ট নাগরিক এবং বিশ্ব মিডিয়া প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশি মিডিয়া প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।