shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে প্লেনের টিকিট দিল হাইকমিশন

  মালদ্বীপ প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২২, ১৬:০২

মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে প্লেনের টিকিট দিল হাইকমিশন

গুরুতর অসুস্থ মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি মো. নূর ইলাহিকে দ্রুত দেশে ফিরে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য একটি প্লেনের টিকিট হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশে ফিরবেন তিনি।

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার মো. নাজমুল হাসানের নির্দেশ অনুযায়ী হাইকমিশনের পক্ষ থেকে সম্প্রতি নূর ইলাহিকে বিমানের টিকিট হস্তান্তর করেছেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ। এ সময় গুরুতর অসুস্থ নূর ইলাহির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

টিকিট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের ওয়েলফেয়ার অ্যাসিস্টেন্ট আল মামুন পাঠান ও অভিবাসী সহায়তা কেন্দ্র  মালদ্বীপ রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক শেখ কামাল হোসেন।

উল্লেখ্য, মো. নূর ইলাহি দীর্ঘ ৬ মাসের বেশি সময় মালদ্বীপের রাজধানী মালের আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।