কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ৩১ জানুয়ারি ২০২২, ১৮:০৪
মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামিক সিটির কাবাব হাউজের অডিটোরিয়ামে রোববার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বাড়ি কেনা-বেচা সেমিনার ২০২২ অনুষ্ঠিত হয়। সেমিনারে সহজ শর্তে ক্রেতা সাধারণ কি ভাবে বাড়ী কেনাবেঁচা করতে পারে এবং আর্থিক সুবিধা কি ভাবে পেতে পারে সেমিনারে সেই কথা গুলোই গুরুত্বের সাথে উঠে আসে।
মধ্যান্যভোজ শেষে মুল অনুষ্ঠানটি শুরু হয়। জাকজমকপূর্ণ সেমিনারটি সঞ্চালনায় ছিলেন জুবেল আহমেদ এই সময় মঞ্চে ডেকে তার টিমের অন্যান্য সদস্যদের পরিচয় করিয়ে দেন এর মধ্যে ছিলেন রিয়েলেটর নুরুল হাসান পারভেজ, জাকারিয়া উদ্দিন, ফাতাহ চৌধুরী এবং আশরাফ করিম।
অন্যান্যেরমধ্যে সেমিনারে অংশগ্রহন করেন পেট্রা টাইটেল, সি এম জি ফাইনানশিয়াল, ইসলামিক গাইডিয়েন্স, বেস্ট রেইট, সিটিজেন ব্যাংক, ইউ আই এফ, সি এন এম ইনিস্পেকশান, বেঙ্গল ইনসুরেন্স, বাড়ী ক্রেতা এবং বিক্রেতা সহ উপস্থিত ছিলেন, মটগেজ ও আবাসন ব্যবসার সাথে জড়িত বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী, কমিউনিটির গন্যমান্য ব্যক্তি বর্গ ছাড়াও বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন। পরিশেষে আগত অতিথিদের নিয়ে লটারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com