shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপে ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদারের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

  মোঃ আব্দুল্লাহ কাদের, মালদ্বীপ ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০০

মালদ্বীপে ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদারের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদারের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) স্থানীয় সময় বিকেল ৫টাই মালদ্বীপ এনবিএল মানি ট্রান্সফারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রবিত্র কোরআন তেলোয়াত শেষে অনুষ্ঠানের শুরুতে মরহুমের রুহের মাগফেরাতের জন্য এক মিনিট নিরিবতা পালন করা হয়।

ভারপ্রাপ্ত সিও মালদ্বীপ ন্যাশনাল ব্যাংকের মো. হায়দার আলী সাবু'র সঞ্চালনায় মালদ্বীপ ন্যাশনাল ব্যাংক এর ডিরেক্টর মো. হান্নান খান কবির এর সভাপতিত্বে শোকসভার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী শিক্ষক মীর সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী শিক্ষা উদ্যোক্তা ও মিয়াজ ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা আহমেদ মোত্তাকি, প্রবাসী চিকিৎসক ডা: মুক্তার আলী, ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ দুলাল হোসেন।

শোকসভায় বক্তারা বলেন, ১০শে ফেব্রুয়ারি ২০২১, ন্যাশনাল ব্যাংক পরিবারের জন্য গভীর শোকের দিন ছিলো। আজকের এই দিনে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার মৃত্যু বরণ করেন। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রাণপ্রিয় অভিভাবককে। জয়নুল হক সিকদার শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। এই কিংবদন্তী মানুষটি দীর্ঘ সাত দশক ধরে দেশের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পর্যটন, অর্থনীতি, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ২০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

মালদ্বীপ ন্যাশনাল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৩০ সালের ১২ অগাস্ট আসামে জন্মগ্রহণ করেন জয়নুল হক সিকদার। ১৯৪৭ সালে দেশভাগের সময় পরিবারের সাথে তিনি বাংলাদেশে চলে আসেন। সেখানে আরও বলা হয়, জয়নুল হক সিকদার সেই ১৯৪৫ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর হিসেবে তার পাশে থেকেছেন। ১৯৭৫ সালের ১৫য়ে অগাস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার চার দিন পর অর্থাৎ ১৯শে আগস্ট তিনি রায়েরবাজারে কুলখানির আয়োজন করেন। সেজন্য সে সময় তাকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছিল বলেও জানানো হয়েছে মালদ্বীপ ন্যাশনাল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো.মজিবুর রহমান, মো.জহুিরুল ইসলাম, মো.আলিম দুরানি সহ প্রবাসী বিভিন্ন সমাজিক সংগঠনের নেত্রী বৃন্দ।

সবশেষে, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন, এবং বিশেষ মুনাজাত ও বিদেহী আত্মার মাগফিরাত কামানা করে শোকাভিভূত অনুষ্ঠানের সমাপ্তি করেন মো.মাসুম বিল্লাহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।