shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপের মাফুশি দ্বীপে ইউএস-বাংলার আকর্ষণীয় হলিডে প্যাকেজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৭

মালদ্বীপের মাফুশি দ্বীপে ইউএস-বাংলার আকর্ষণীয় হলিডে প্যাকেজ

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স মালদ্বীপের অত্যন্ত জনপ্রিয় মাফুশি দ্বীপে আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে। বাংলাদেশের পর্যটকদের জন্য ন্যূনতম খরচে এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপ ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা।

ভ্রমণপিপাসু বাংলাদেশিদের সংখ্যা দিনদিন বাড়ছে। মাফুশি ভ্রমণে প্রতিজনের জন্য ৫০ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দুই রাত ও তিন দিন থাকা, ঢাকা-মালে-ঢাকা এয়ার টিকেট, এয়ারপোর্ট-মাফুশি দ্বীপ-এয়ারপোর্ট যাতায়াত, হোটেল একুজ ইনে থাকার ব্যবস্থা, স্নোরকেলিং, স্যান্ড ব্যাংক দ্বীপে লাঞ্চ, ভারত মহাসাগরের গভীর সমুদ্রে ডলফিন প্রদর্শন, সমুদ্রের তলদেশে ছবি ও ভিডিও করা, সকালের নাস্তাসহ আরও নানা সুযোগ-সুবিধা আছে ট্যুর প্যাকেজে।

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স রবি, মঙ্গল ও শুক্রবারে ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

নতুন যুক্ত হওয়া মাফুশি দ্বীপের হলিডে প্যাকেজ ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্সে মালদ্বীপের সব প্যাকেজ বিদ্যমান আছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটন শিল্পের বিকাশে শুরু থেকেই কাজ করছে। ‘দেশকে জানা আর বিদেশকে চেনা’ এ উপলব্ধি থেকেই দেশীয় পর্যটন বিকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশিদের বিভিন্ন দেশে স্বল্প খরচে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা।

ইউএস-বাংলার হলিডে প্যাকেজগুলো পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা সুদে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে।

প্যাকেজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য এয়ারলাইন্সের যেকোনো সেলস অফিসে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ ও হটলাইন নম্বরে (১৩৬০৫) যোগাযোগ করা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।