যুক্তরাষ্ট্র প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৮
বিশ্বের সব মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নিউইয়র্কে 'বিশ্ব ভালবাসা দিবস' পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠিতব্য বিশ্ব ভালোবাসা দিবসের উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। পিজি প্রোডাকশন হাউজ ও মেগা স্টার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজকরা জানান, হলভর্তি উপচেপড়া দর্শকদের সামনে এবারেই প্রথববারের মতো প্রবাসী শিল্পীরা ‘প্রেমের আবেগপ্রবণ’ গান পরিবেশন করেন। নিউইয়র্কের জনপ্রিয় ‘মাটি ব্র্যান্ড’-এর সঙ্গীত পরিচালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, শাহ মাহবুব, রাজীব ভট্টাচার্য্য, শামীম সিদ্দিকী, তিনিয়া হাসান, উদীপ্ত চৌধুরী, সান্তারা রেগা, কৌশলী ইমা, চন্দ্রা রায়, ঋতিকা ব্যানার্জি ও মনিকা দাস। নৃত্য পরিবেশন করেন অনুপ দাস ড্যান্স একাডেমির শিল্পীরা।
শিল্পীদের যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন মাটি ব্যান্ডের কীবোর্ডে পার্থ গুপ্ত ও সাইফুল মিঠু, লিড গিটারে জোহান, বেস গিটারে মাহফুজ রহমান, অক্টোপ্যাডে রিচার্ড ও পার্কেসনে রাকেশ ব্যানার্জি।
পার্থ গুপ্ত ও শাহাবুদ্দিন চৌধুরী লিটন, আশরাফ আলী খান লিটন, আরশাদ ওয়ারিশ ও জেবুন্নাহারের যৌথ আয়োজনে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপক সাদিয়া খন্দকার ও উৎপল চৌধুরী।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com