shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

লিডারশিপ অ্যাওয়ার্ড দিলো মিশিগানের সিটি অব হেমট্রামিক

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৬

লিডারশিপ অ্যাওয়ার্ড দিলো মিশিগানের সিটি অব হেমট্রামিক

লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করেছে মিশিগান অঙ্গরাজ্যের সিটি অব হেমট্রামিক। অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার সংগঠন (আসাল) মিশিগান চ্যাপটারের বার্ষিক রিসিপশন ও অ্যাওয়ার্ড এবং সংশ্লিষ্ট রাজ্যের হেমট্রামিক সিটির শতবছর অভিষেক উদযাপন উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ওই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আসালের সভাপতি ডক্টর রাব্বি আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল এবং আসালের সহসভাপতি মাহবুব রাব্বী খানের সঞ্চালনায় সিটির জোসেফ ক্যাম্পোস্থ রিমাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হ্যামটরমিক সিটির মেয়র আমির বদর গালিব, সদ্য বিদায়ী মেয়র ডক্টর ক্যারেন ম্যায়াস্কী, মেয়র প্রো-টিম কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলম্যান খলিল আল রেফাই, কাউন্সিলম্যান ওমেন অ্যামান্ডা জেকাওয়াস্কী, কাউন্সিলম্যান নাঈম লিয়ন চৌধুরী, কাউন্সিলম্যান অ্যাডাম আল বার মাকী, সিটি নিরাপত্তা ডাইরেক্টর ম্যাক্স গ্যারবারিনো, সাবেক কাউন্সিলপ্রার্থী ও আসালের ওনারারী কনস্যুলার লিন ব্লাসিও।

এ সময় মুহুমুহু করতালি মধ্যে সংশ্লিষ্ট সিটির বিদায়ী মেয়র ডক্টর মায়াস্কি স্বাক্ষরিত এবং মেয়র প্রৌটিমফাদেল আল মারসুমী, কাউন্সিলম্যান কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, কাউন্সিলম্যান আল মাস মারি, কাউন্সিলম্যান কারী ব্যাট লায়াস্লি, কউন্সিলম্যান মোহাম্মদ আলসমারি।

অ্যাওয়ার্ড সার্টিফিকেট গ্রহণ করেন আসাল সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ড. রাব্বি আলম, সেক্রেটারি মিনহাজ রাসেল চৌধুরী, সহ-সভাপতি মাহবুব রাব্বী খান, আসাল এক্সিকিউটিভ বডিরমেম্বার দৈনিক জনকণ্ঠের সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, বিশিষ্ট ব্যক্তিত্ব কমিউনিটি লিডার সৈয়দ আলী রেজা, কমিউনিটি লিডার ইমাম আরিফ হুসকি, কমিউনিটি লিডার মোহাম্মদ মুকিত, আসাল নেতা অপ্রেস বডুয়া, রাজনৈতিক ডাইরেক্টর ইব্রাহিম আল জাহিম, যুব ডাইরেক্টর মোবারাকমোজেব, কার্যকরী সদস্য মোহাম্মদ মুহিব উদ্দীন জেমস এবং কার্যকরী সদস্য তাওহিদ নেওয়াজ এর হাতে তুলে দেন মেয়র গালিব, সদ্য বিদায়ী মেয়র মায়াস্কি ও ডেপুটি মেয়র কাউন্সিলম্যান কামরুল হাসান। একই সময় আসালের পক্ষ থেকে সংশ্লিষ্ট সভাপতি রাব্বি আলম ও সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল স্বাক্ষরিত অরগানাইজার সম্মাননা গ্রহণ করেন কার্যকরী সদস্য এম ফিরোজ আলী, মোহাম্মদ হক এবংমোহাম্মদ নিজাম উদ্দীন।

এদিকে আসালের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাবেক মেয়র ডক্টর ক্যারেন মায়াস্কী। এছাড়া মিউনিসিপ্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করেন মেয়র আমির গালিব, মেয়র প্রোটিম কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, কাউন্সিলম্যান খলিল আল রেফাই, কাউন্সিলম্যান আম্যান্ডা জেকাওয়াষ্কীও কাউন্সিলম্যান অ্যাডাম আলবারমাকী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।