shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বসন্তবরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫১

কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বসন্তবরণ

দক্ষিণ আটলান্টিকের পূর্বপাড়ের দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সদস্যরা নানা আয়োজনে বসন্তকে বরণ করেছেন। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ) এর নারী সদস্যরা বর্ণিল সাজ-সজ্জা, কবিতা আবৃত্তি, নাচ, গানসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দিনভর বসন্তের আগমনকে উদযাপন করেন। মূলত এ আয়োজনের মাধ্যমে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এলাকা এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল।

বসন্তবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত মিশরীয় কন্টিনজেন্টের সব কর্মকর্তা ও জাতিসংঘের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া ছিলেন বাংলাদেশ মিলিটারি পুলিশের কিনসাসা ইউনিটের কমান্ডারদ্বয়। বসন্তবরণের মূল আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে শিল্পীরা নাচ-গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে বসন্তকে স্বাগত জানান এবং এর মাধ্যমে সুদূর আফ্রিকার মাটিতে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস পান।

অনুষ্ঠান শেষে বিএএনএফপিইউ, রোটেশন-১৫ এর কমান্ডার নাজমুন নাহার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বিদেশের মাটিতে দেশের সুনামকে বৃদ্ধি করার প্রয়াস পেয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের সুনামকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি মিশনে কর্মরত সব সদস্যকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে ১৮০ জন সদস্যের এই কন্টিনজেন্টটি কঙ্গোর কিনসাসাতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত এটিই একমাত্র নারী কন্টিনজেন্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।