মালদ্বীপ প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৭
মালদ্বীপে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) মালদ্বীপের স্থানীয় সময় রাত ১০ টায় মালদ্বীপের রাজধানী মালের তান্ডুরী রেস্টুরেন্ট এ কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ঢাকা পোস্টের মালদ্বীপ প্রতিনিধি মো: এমরান হোসেন তালুকদারের সঞ্চালনায়, ইউএস-বাংলা এয়ারলাইন্স (মালদ্বীপ) এর অপারেশন ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনবিএল মানিট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের সিইও মোহাম্মদ মাসুদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংকের (মালদ্বীপ) সিনিয়র অফিসার হায়দার আলী সাবু, ইউএস-বাংলার স্টেশন অফিসার নাজমুল হাসান, প্রবাসী ব্যবসায়ী মো: জহিরুল ইসলাম, মালদ্বীপ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ফাইজুর রহমান, মালদ্বীপস্থ সৌদি হাইকমিশনের পেশাজীবী মোহাম্মদ আল আমিন, প্রবাসী সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন সাইফুল ইসলাম, ক্রীড়াবিদ ও প্রবাসি ফুটবল টিমের অধিনায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী মোঃ শাহ জালাল সিকদার, ESWA এর সিনিয়র সহ-সভাপতি মো: আরিফুল রহমান, প্রবাসী সাংবাদিক মো: মাহামুদুল হাসান কালাম, মো: রবিউল আলম, আলোকিত চাঁদপুর প্রবাসী মালদ্বীপ এর সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন, কিউ কম্পানী প্রা: লি: এর ব্যাবস্থাপনা পরিালনক মো: কুদ্দুস, মালদ্বীপ মদিনা জামাতের আহবায়ক মোহাম্মদ আলামিন, প্রবাসী ব্যবসায়ী, সেলিম ফরাজী, মো: ফারুক হোসেন, মোঃ মোজ্জাকের আলি, মো: আনোয়ার হোসেন রাজু, মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অতি অল্প সময়ে ঢাকা পোস্ট দেশে গ্রামীণ প্রান্তিক গোষ্ঠীর অধিকারের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। একই সাথে আমাদের মতো যারা প্রবাসে সামাজিক কাজগুলো করি তাদের খুঁজে বের করে তাদের কথাগুলো সারা বাংলাদেশ সহ বিশ্বে প্রবাসী বাংলাদেশীদের কাছে ছড়িয়ে দিচ্ছে যা প্রশংসার দাবিদার।
আলোচনা পর্ব শেষে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি কেক কেটে ঢাকা পোষ্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন, পরে প্রবাসী মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম ও মাওলানা মোহাম্মদ মাসুম এর দোয়া ও মোনাজাত শেষে আগত অতিথিদের নৈশ্যভোজের আপায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com