shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে বাংলাদেশি বদরুল হুদাকে সম্মাননা

  যুক্তরাষ্ট্র প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৮

মিশিগানে বাংলাদেশি বদরুল হুদাকে সম্মাননা

সোশ্যাল মিডিয়া ও ব্যক্তিগত পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং কমিউনিটির সার্বিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মিশিগান অঙ্গরাজ্যে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান বদরুল হুদা নাজেল।

গত রোববার রাতে হ্যামট্রমিক সিটির ইয়ামিন রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে (স্পেশাল ট্রিবিউট) অ্যাওয়ার্ডটি দেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট রাজ্যসভার গভর্নর গ্রিচেন হুইটমার ও লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গিলক্রিস্ট এবং সিনেটর পল ওয়াজনো স্বাক্ষরিত সম্মাননা পত্রটি তাদের পক্ষে থেকে নাজেলের হাতে তুলে দেন কমিউনিটির নেতা ও বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. এমডি রাব্বি আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হ্যামট্রমিক সিটি ডেলিগেট মিনহাজ রাসেল চৌধুরী, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশিরা এমন বিরল সম্মানে ভূষিত হচ্ছেন, এটি বাংলাদেশি-আমেরিকান নাগরিক ও বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের।

গত জানুয়ারিতে মিশিগান রাজ্যসভা থেকে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, সাংবাদিকসহ বেশ কয়েকজন বাংলাদেশিকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।