shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

৪৫ দিন মর্গে বাংলাদেশির লাশ

  ইতালি প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০২

৪৫ দিন মর্গে বাংলাদেশির লাশ

ইতালিতে আব্দুল হাই (৪৪) নামে এক বাংলাদেশি মারা যাওয়ার পর দীর্ঘ প্রায় ৪৫ দিন লাশ মর্গে পড়ে থাকে। তার আত্মীয়স্বজনরা লাশ দেশে ফেরত নিতে অস্বীকার করায় অবশেষে ইতালিতে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়েছে। হাইয়ের বাড়ি কুমিল্লা জেলায়।

জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মাসের ১১ তারিখ তিনি মারা গেলে লাশ মর্গেই পড়ে থাকে। এরপর সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন- আব্দুল হাই নামের এক বাংলাদেশির লাশ দীর্ঘ ৪৫ দিন ধরে মর্গে পড়ে আছে। এরপরই হাইয়ের আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ হয়। তারা লাশ দেশে নিতে অস্বীকার করে ইতালিতে দাফন করার অনুমতি দেন। এরই ধারাবাহিকতায় রোম দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সহযোগিতায় আব্দুল হাইয়ের লাশ শুক্রবার ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টা পনেরো মিনিট দাফন করা হয়।

যার বিশেষ উদ্যোগে লাশ ইতালিতে দাফন করা হয় সেই নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, যারা আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন বিশেষ করে রোম দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আগামী শুক্রবার মসজিদে উম্মাহতে দোয়ার ব্যবস্থা করেছেন। আব্দুল হাইয়ের অকাল মৃত্যুতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।