shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবসের আনন্দ উদযাপনে প্রবাসীরা

  কুয়েত প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৪

কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবসের আনন্দ উদযাপনে প্রবাসীরা

নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫ ফেব্রুয়ারি ৬১ তম জাতীয় দিবস ও ২৬ ফেব্রুয়ারি ৩১ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে কুয়েত। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও এই দুই দিবসের উৎসবে অংশ নিয়েছেন।

দিবসটি উপলক্ষে কুয়েতের সরকারি-বেসরকারি ভবন, সড়ক, পার্ক, শপিং মল, বাসাবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। কুয়েতের বিভিন্ন অঞ্চলে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় মেলা, বিভিন্ন নাচ, গান, অভিনয়, সার্কাস, জাদুসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের।

কুয়েত আরবের একটি ছোট দেশ। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ অন্যতম ধনী দেশ ‘দৌলতে কুয়েত’ নামেও পরিচিত। ৯টি দ্বীপ নিয়ে গঠিত দেশটি।

১৯৬১ সালে ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হওয়ার পরের দিনটিকে জাতীয় দিবস এবং ১৯৯১ সালের ২৬ ফেব্রুয়ারি ইরাকি আগ্রাসন থেকে মুক্ত হওয়ার দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নানা আয়োজনের মাধ্যমে যথাক্রমে জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করে দেশটি।

জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে কুয়েতে ঈদের মতোই আনন্দের ঢল নামে। সবাই জাতীয় পতাকার রঙে পোশাক পরিধান করে। শিশুরা মেতে ওঠে খেলাধুলায়। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীদের মতো বাংলাদেশিরাও বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ান এবং আনন্দ করে থাকেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।