shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপে পবিত্র শবে মেরাজ পালিত

  আব্দুল্লাহ কাদের, মালদ্বীপ ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৮

মালদ্বীপে পবিত্র শবে মেরাজ পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালদ্বীপে পালিত হয়েছে পবিত্র শবে মেরাজ। এ উপলক্ষে রবিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মালদ্বীপের রাজধানী মালের স্থানীয় একটি রেস্তরো মাদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ‘পবিত্র শবে মেরাজ’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

মাদিনার জামাত মালদ্বীপ শাখার যুগ্ন আহবায়ক মাওলানা মোহাম্মদ আল আমিন এর সঞ্চালনায় ইসলামিক আলোচনা করেন, প্রবাসী মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, মাওলানা মোহাম্মদ মোসলে উদ্দিন, মাওলানা মো: আফজাল হাবিব, মাওলানা মো: সাদেকুর রহমান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী মো: জাকির হোসেন, শাহাজালাল শিকদার, মালদ্বীপ রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ফাইজুর রহমান ফয়েজ, এমআর কামাল হোসেন, হাসান ইমাম, প্রবাসী স্যোসাল ওয়ার্কাস এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো: আরিফ হোসেন, সহ সভাপতি মো: রবিউল আলম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন রাজু, নীল দরিয়া শিল্পগোষ্টির ভারপ্রাপ্ত সভাপতি সুবর তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান, প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, প্রবাসী পরিষদ মালদ্বীপ শাখার আহব্বায়ক দুলাল মাজভান্ডারী ও মালদ্বীপের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবিন্দু।

আরবি মাসের ২৬ তারিখ দিবাগত রাতে অর্থাৎ ২৭শে রজব পালিত হয়ে থাকে শবে মেরাজ। মেরাজ-উন-নবীও বলা হয়ে থাকে। এই রজনীতে মহান আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ’লা তার প্রিয় বান্দা ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স:)-তে সপ্তম আসমানে নিয়ে গেলে সেখানে তিনি মহান আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ’লার সাক্ষাৎপ্রাপ্ত হন। এবং একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান। সেই রজনীতে সংঘটিত উক্ত ঘটনার স্মরণে মুসলিম উম্মাহ লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ পালন করে থাকে।

পরিশেষে বিশ্বের সকল মুসলিম নরনারী জন্য দোয়া মুনাজাত করা হয়। পরে নৈশ্যভোজের মাধ্যমে আলোচনা ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।