shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  কুয়েত প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:১২

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রবাসীদের ১৬টি দল অংশ নেয়।

টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও জিলিব প্রবাসী দল। টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। জিলিব প্রবাসী দল ব্যাট করতে নেমে ১২২ রান সংগ্রহ করে। পরে ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯৭ রানে অল আউট হয়ে যায়।

জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে হাসান কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আলী ইসমাইল আল খাল্লাফ, বিশেষ অতিথি ছিলেন ব্লু গাল্প স্পোর্টসের কর্ণধার মোহাম্মদ সরোয়ারদী, বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আকাশ আহাম্মেদ মিলন, নাজিম উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের সিনিয়র যুগ্ম-সম্পাদক আল আমিন রানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদার, ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান জামান, সাংগঠনিক সম্পাদক হানিফ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।