shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

নিউইয়র্কে সন্ত্রাসী হামলার শিকার বাংলাদেশি নুরুল হক

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০৩ মার্চ ২০২২, ১৬:০৭

নিউইয়র্কে সন্ত্রাসী হামলার শিকার বাংলাদেশি নুরুল হক

নিউইয়র্কে মো. নুরুল হক (৫৮) নামে এক বাংলাদেশি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তিনি ঘটনার দিন সন্ধ্যায় ব্রুকলীনের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে কেরল ষ্ট্রীট সাবওয়ের ভিতর দুর্বৃত্তের হামলায় মারাত্মকভাবে জখম হন।

হামলার পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, মো. নুরুল হক তার কর্মস্থল ব্রুকলীনের কবির বেকারি থেকে কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে কেরল ষ্ট্রীট সাবওয়ের ভিতর দুষ্কৃতকারীর অতর্কিত হামলার শিকার হন। উপর্যপুরি হামলায় তিনি মারাত্মক ভাবে জখম হন। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নুরুল হক জ্যামাইকার ১৬৮ প্লেসে বসবাস করছেন।

এদিকে, হামলার কারণ জানা না গেলেও এ ঘটনাকে ‘হেট ক্রাইম’ বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয়েছে কিনা তা জানা যায়নি। তবে কমিউনিটির নেতৃবৃন্দ এ সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।