পর্তুগাল প্রতিনিধি ০৩ মার্চ ২০২২, ১৭:৩২
পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ২০২২-২০২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রাজধানীর লিসবনে একটি রেস্টুরেন্ট সংগঠনের সাধারণ সভায় ২০ সদস্যের এ কমিটি গঠিত হয়।
যুগান্তরের পর্তুগাল প্রতিনিধি ফরিদ আহমেদ পাটোয়ারীকে সভাপতি ও এটিএন বাংলার রাসেল আহম্মেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটির সহ-সভাপতি হলেন- জহুরুল ইসলাম মুন (যমুনা টিভি), তারিকুল হাসান আশিক (সময় টিভি), এফআই রনি (বিডি স্টার টিভি)। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার এইচ খান ফাহিম (চ্যানেল ২৪), শহীদ আহমদ (দৈনিক ডাকবাংলা) ও মনির হোসেন (ডেইলি সংবাদ প্রতিদিন)। সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ (সমকাল) ও সহ-সাংগঠনিক সম্পাদক সমীর দেবনাথ।
কায়সার জাহিদকে (প্রবাস কথা) কোষাধক্ষ্য, মো. এনামুল হক (একুশে টিভি অনলাইন) প্রচার সম্পাদক, মোহাম্মদ শাহজাহান দপ্তর সম্পাদক, মো. মহিউদ্দিন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মো. হাসান কোরাইশী ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ও আবু সাঈদকে (জাগো নিউজ) অভিবাসনবিষয়ক সম্পাদক করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- রনি মোহাম্মদ (বাংলাদেশ প্রতিদিন), বেলাল আহমেদ (এনটিভি ইউকে), রাহিব ফয়সল ও শওকত আলম।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com