shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশীর মৃত্যু

  দক্ষিণ কোরিয়া প্রতিনিধি ০৫ মার্চ ২০২২, ২১:৪৯

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশীর মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় আমিনুল ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি ঘুমের মধ্যেই মারা যান তিনি। হৃদরোগে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হলেও এখনো তার মৃত্যুর আসল কারণ জানা যায়নি।

জানা গেছে, নিহত আমিনুল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার রামারবাগ মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা মো. মোস্তফার ছেলে। তিনি দীর্ঘ ছয় বছর ধরে দক্ষিণ কোরিয়াতে কাজ করছিলেন।

দূতাবাসের শ্রম উইং থেকে প্রতিনিধিদল মৃত আমিনুল ইসলামের কোম্পানি পরিদর্শনসহ লাশ দেশে পাঠানোর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে। আগামীকাল রোববার বিকেলে তার মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, আলকো ফানেল নামক একটি কোম্পানিতে কর্মরত ছিলেন আমিনুল। সেখানে আটজন বাংলাদেশী কর্মরত রয়েছেন।

সহকর্মী সামাদ সিকদার বলেন, ‘আমিনুল ইসলাম অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, তার তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না এবং মৃত্যুর আগের দিনও কোম্পানিতে কাজ করেছে’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।