shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

ইউক্রেনে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিক এখন রোমানিয়ায়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ মার্চ ২০২২, ১২:৩৬

ইউক্রেনে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিক এখন রোমানিয়ায়

ইউক্রেনের অলভিয়া বন্দরে বিমান হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক এখন রোমানিয়ায় অবস্থান করছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে তাদের ইউক্রেন থেকে মালদোভায় নেয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে আব্দুল মোমেন বলেন, উদ্ধারকৃত ২৮ জন নাবিককে রোমানিয়ায় নিয়ে এসেছি। এখন তারা সেখানেই আছেন। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। তবে মৃত নাবিকের লাশ ফিরিয়ে আনার বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি মন্ত্রী।

বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়ায় ভারত সরকারের সহযোগিতার বিষয়ে এক উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভারত সরকারের সঙ্গে ক্রমাগত আলোচনা করছি এবং তারা আমাদের যুদ্ধক্ষেত্র থেকে আমাদের লোকদের সরিয়ে নিতে সাহায্য করছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে ডাকা জরুরি বৈঠকে বাংলাদেশের নিরপেক্ষ অবস্থানের কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি চায় বলেই ভোটদান থেকে বিরত থেকেছে বাংলাদেশ। রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘের প্রতি আমরা আহ্বান করেছি।

ইউক্রেনে আটকা পড়াদের দেশে ফেরানো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের তথ্য আমরা জানতে পেরেছি, তাদের নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় ফিরিয়ে নিয়েছি এবং প্রক্রিয়াটি চলমান রয়েছে। আটকে পড়াদের বিষয়ে আমরা নিয়মিত খোঁজখবর নিচ্ছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।