shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

  মোঃ আব্দুল্লাহ কাদের, মালদ্বীপ ০৭ মার্চ ২০২২, ০১:০৬

মালদ্বীপে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. সোহেল পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (সুরক্ষা ও সেবা বিভাগ) শাহানারা খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প উপ-প্রকল্প পরিচালক (পিএসসি) লে. কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে মালদ্বীপে বসবাসরত গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশি কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে ই-পাসপোর্টকে ডিজিটাল বাংলাদেশের একটি অন্যতম মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এছাড়া তিনি বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উপর বিশদ আলোচনা করেন।

বিশেষ অতিথি তার বক্তব্যে ১৯৭৩ সালে হাতে লেখা পাসপোর্ট থেকে ই-পাসপোর্টে উত্তরণের বিভিন্ন পর্যায় তুলে ধরেন। এছাড়াও ই-পাসপোর্টের বিভিন্ন নিয়মকানুন ও সুবিধার উপর আলোকপাত করেন।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত হাইকমিশনার বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলকে মালদ্বীপে ই-পাসপোর্ট চালুর এই মহতি উদ্যোগের জন্য সাধুবাদ জানান এবং প্রবাসী কর্মীদের ই-পাসপোর্ট সেবা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রাথমিক পর্যায়ে ই-পাসপোর্ট আবেদনকারীদের আনুষ্ঠানিকভাবে ডেলিভারি স্লিপ হস্তান্তর করা হয়।

মালদ্বীপে ই-পাসপোর্ট কার্যক্রম চালুর লক্ষ্যে শাহানারা খাতুনের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল গত ১ মার্চ মালদ্বীপ যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।