কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ১০ মার্চ ২০২২, ১৪:১৪
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদে নিউইয়র্কে নাগরিক সমাজের ব্যানারে যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার বিকেলে জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত র্যালিতে অনেকের হাতে ছিল যুদ্ধবিরোধী পোস্টার-প্লেকার্ড। রাশিয়ার আগ্রাসনের তিব্র নিন্দা জানিয়ে এ বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান তারা।
প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহম্মদ উল্লাহর সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট কামাল হোসেন মিঠুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোর্শেদ আলম, সহ সভাপতি ফাহিম রেজা নূর ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, অধ্যাপিকা হুসনে আরা, মোশাররফ হোসেন, মুমু আনসারী, আকবর হায়দার কিরন, মিনহাজ আহমেদ শাম্মু, আবু সাঈদ রতন, সনজিবন সরকার, আগা সালেহ, নিপা, রাসেল প্রমুখ।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন আক্রমণের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, পুতিন বাহিনী ইউক্রেনে নিরস্ত্র নারী, পুরুষ ও শিশুদের হত্যা করে চলেছে। বর্বরোচিত অন্যায় আগ্রাসনে গোটা বিশ্ব স্তম্ভিত, ক্ষুব্ধ। আমরা কোনো ধরনের দ্বন্দ্ব-সংঘাতে বিশ্বাসী নই। শান্তিপ্রিয় বিশ্ববাসীকে ইউক্রেনের পাশেদাড়ানোর আহ্বান জানাই।
তারা বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ না জানালেও মানবিক কারণে বাংলাদেশীদের এ বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো উচিত। তারা আলাপ-আলোচনার মধ্য দিয়েই এই যুদ্ধের অবসান ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com