স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১২ মার্চ ২০২২, ১২:৪৭
কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউজে আগুনে পুড়ে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে আরেক বাংলাদেশিসহ দুইজন অসুস্থ হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ওই নারীর নাম সামিমাতুল আরস (৬০)। আহত আরেক বাংলাদেশির নাম মইনুল হক (৩৫)। এছাড়া মেহাতাব আলম নামে আরও একজন অসুস্থ হয়েছেন, যিনি ভারতের মুর্শিদাবাদের বাসিন্দা। খবর আনন্দবাজার পত্রিকার।
জানা গেছে, শনিবার ভোরে কলকাতার ৫ নম্বর, মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) রাহাবার গেস্ট হাউজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গেস্ট হাউজের দোতলা থেকে দ্রুত এই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।
ওই গেস্ট হাউজের এক কর্মী জানান, ভোর ৪টার দিকে গেস্ট হাউজের রিসিপশনে প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে যায় অন্য ঘরগুলোতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। একে একে অন্তত ১০ থেকে ১২টি ঘর পুড়ে যায়। ওই ঘরগুলোতে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তাদের সবাইকে সরিয়ে আনা হয়। উদ্ধার করা হয় ১৬ জনকে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। কিন্তু এক বৃদ্ধাকে প্রথমে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি দগ্ধ হয়ে মারা যান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com