shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কুয়েত গ্রিন ক্রিসেন্ট সোসাইটির আলোচনা ও সংবর্ধনা

  কুয়েত প্রতিনিধি ১৩ মার্চ ২০২২, ১৪:২৫

কুয়েত গ্রিন ক্রিসেন্ট সোসাইটির আলোচনা ও সংবর্ধনা

কুয়েতে বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে আলোচনা ও সংবর্ধনার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়েত সিটির রাজধানী হোটেলে উক্ত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আহাদ আম্বিয়া খোকন সহ সভাপতি রবিউল ইসলাম খানের যৌথ সঞ্চালনায় সংগঠনের সহসভাপতি মোঃ আলাল আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সাহিদুল আলম শাহীনকে সামাজিক উন্নয়নমূলক কাজের অবদান রাখায় এবং স্বল্পকালীন ছুটিতে স্বদেশ গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, ফেনী স্পোর্টিং ক্লাবের সভাপতি মুমিন আল করীম ও নাসির উদ্দিন খোকন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে দপ্তর সম্পাদক হাশেম, সমাজ কল্যাণ সম্পাদক মনসুর, সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ইদ্রিস আলী সোহাগ, সায়েদ চৌধুরি, লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশের মঙ্গল ও বিশ্বের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।