shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে পবিত্র শবে বরাত বৃহস্পতিবার

  আরব আমিরাত প্রতিনিধি ১৬ মার্চ ২০২২, ১৩:৩২

পবিত্র শবে বরাত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাতে পালিত হবে পবিত্র (লাইলাতুল কদর) শবে বরাত।

এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতের মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র শবে বরাত। এ পবিত্র রজনী পালন চলবে শুক্রবার (১৮ মার্চ) সূর্যোদয়ের আগ পর্যন্ত।

আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা এই বিশেষ রাতে পুণ্যলাভের আশায় নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াত করবেন। বিশেষ এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। শবে বরাত কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির যামিনী। ‘শবে বরাত’-এর আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।