মালদ্বীপ প্রতিনিধি ১৭ মার্চ ২০২২, ২১:০৬
গতকাল মালদ্বীপের রাজধানী মালের তান্দুরি রেষ্টুরেন্টে এ মালদ্বীপস্থ চাঁদপুর প্রবাসীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সমাজসেবমুলক সংগঠন আলোকিত চাঁদপুর এর সভাপতি মো. হোসেন সুমনের জম্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা করা হয়।
উক্ত সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলমগীর মজুমদার এর সভাপতিত্বে ও মো. বিল্লাল হোসেনের পরিচালনায় জম্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মালদ্বীপ শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ দুলাল মাদবর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউএস বাংলা এয়ারলাইন্স এর জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা নুরে আলম রিন্টু, ব্যবসায়ী মো. জাকির হোসেন, প্রবাসী সাংবাদিক মো. এমরান হেসেন তালুকদার, মো. মাহামুদুল হাসান কালাম, মালদ্বীপ যুবলীগের সভাপতি মো. সেলিম ফরাজী, প্রবাসী শিল্পি মো. রবিউল আলম।
অনুষ্ঠানে বক্তারা হোসেন সুমনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, প্রবাসে আলোকিত চাঁদপুরের মতো একটি অরাজনৈতিক ও সমাজ সেবা মুলক সংগঠনের কার্যক্রমে আমাদের দেশের সম্মান অক্ষুন্ন রাখবে। আমরা এই ধরনের সামাজিক সংগঠনের সাথে সবসময় ছিলাম এবং থাকবো।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. সাদেক, সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম ভূইয়া, ব্যবসায়ী মো. ফারুক হোসেন, মালদ্বীপ প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবিন্দু।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com