shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বাহরাইনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন

  বাহরাইন প্রতিনিধি ১৮ মার্চ ২০২২, ১৬:১৪

বাহরাইনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন

বাহরাইনে বাংলাদেশ দূতাবাস নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে সকল কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটির নেতৃবৃন্দের নিয়ে রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। পরে সবার উপস্থিতিতে রাষ্ট্রদূত দূতাবাসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীগুলো পৃথক পৃথকভাবে পাঠ করা হয়। এ সময়  বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে শান্তি রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন। বঙ্গবন্ধুর আত্মত্যাগ, সাহস, সীমাহীন ত্যাগ, নেতৃত্ব এবং সঠিক দিক-নির্দেশনার ফসল হিসেবে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর নির্দেশিত পথ অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারসহ সনদ প্রদান করেন। পরিশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের পাশাপাশি বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।