shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কানাডায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

  কানাডা প্রতিনিধি ১৮ মার্চ ২০২২, ১৬:১৮

কানাডায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ অন্টারিও, কানাডা শাখা।

এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টরেন্টোর কনসোল জেনারেল লুৎফুর রহমান।

সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মনা, অন্টারিও আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, গোলাম মোস্তফা, কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল আলী, যুগ্ম সম্পাদক নীরু চাকলাদার এবং মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা আক্তার জানু।

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জন্মদিনে শুভেচ্ছা ও বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অন্টারিও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নিজাম খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন- অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হেনা কোরাইশী, যুগ্ম সম্পাদক আবুল বাসার, দপ্তর সম্পাদক খালেদ শামীম, কান্তি মাহমুদ, জিয়াউল আহসান চৌধুরী, বিপ্লব চৌধুরী, সাদ্দাম হোসেন, মঞ্জুরুল, দেওয়ান হক, উপদেষ্টা আফিয়া বেগম, কানাডা আওয়ামী লীগের ঝোটন তরফদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, নওশাদ উদ্দিন রতন, কানাডা ছাত্র লীগের সভাপতি ওবায়দুর রহমান, মহিলা আওয়ামী লীগের ফারহানা পল্লব ও রীনা বেগম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।