বাহরাইন প্রতিনিধি ২০ মার্চ ২০২২, ২২:৩৫
বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের সব রুটে এয়ার টিকিট ভাড়া নিয়ে চলছে অরাজকতা। সিন্ডিকেটের কারণে মধ্যপ্রাচ্যে আসার ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরা। এর প্রতিকার চেয়ে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় আল ওসরা রেস্টুরেন্টে বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন এ প্রতিবাদ ও আলোচনা সভার আয়োজন করে। সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইন এর সহ-সভাপতি হুমায়ুন কবির। সংগঠনের সভাপতি নাজির আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ন মানির কমিউনিটি ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইন এর সভাপতি আল আমিন মোহাম্মদ, সামাজিক সংগঠন উইকেয়ার এর ফাউন্ডার সবুজ মিলন, বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইন এর উপদেষ্টা নুরুল ইসলাম নূর, সহ-সভাপতি মো. মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক সজিব আল রাশিদ প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিক, উই কেয়ারের ইব্রাহীম গালিব, ইউসুফ, বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের সহ-সাধারণ সম্পাদক জানে আলম, ক্রীড়া সম্পাদক হাসান রাজুসহ বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের ক্রিকেট টিমের সদস্যরা।
পরে প্রবাসী ও দেশের মানুষের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি হুমায়ুন কবির।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com