পর্তুগাল প্রতিনিধি ২২ মার্চ ২০২২, ১৫:০৯
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২০ মার্চ বিকেল ৩ ঘটিকায় বাংলাদেশ ইয়ুথ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে পর্তুগালের রাজধানী লিসবনে লিকা ল্যাঙ্গুয়েজ স্কুল প্রাঙ্গণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রবাসী শিশুদের মাঝে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং সংস্কৃতি ও ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্যই এ আয়োজন।
বাংলাদেশের সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং স্বাধীনতার ইতিহাস সহকারে আমাদের কৃষ্টি-কালচারের বিভিন্ন তথ্য অনুষ্ঠান আয়োজনকারি ব্যক্তিবর্গ শিশুদের মাঝে উপস্থাপন করেন; যা পর্তুগাল প্রবাসী এই শিশুদের মাঝে বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে সহায়তা করবে।
উক্ত অনুষ্ঠানের ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে তাদের মধ্য থেকে সেরা প্রতিযোগী সহ সকল শিশুদেরকে অংশগ্রহণ করার জন্য উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিআরসিআইপিটির সভাপতি নাঈম মোহাম্মদ শহিদুল্লাহ জানান, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের সৎ এবং দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে এবং এটা তখনই সম্ভব যখন তারা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে ভালোভাবে জানতে পারবে।
উক্ত সংগঠনের সংগঠক রাজিব আল মামুন বলেন, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে: যাতে প্রবাসী বাংলাদেশীদের শিশুদের মাঝে বাংলাদেশ ও স্বাধীনতার ইতিহাস এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে তারা যাতে বড় হয়ে উঠতে পারে তাহলে আমরা একটি সুন্দর আগামী প্রজন্ম পাব।
সংগঠনের নেতাদের মধ্যে অনুষ্ঠানটি সার্থকমণ্ডিত করার জন্য যারা কঠোর পরিশ্রম করে ভূমিকা রেখেছেন তাদের মধ্যে শিল্পী সোহাইল আহমদ, লিকা ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রতিনিধি হেলাল উদ্দিন হেলাল, আহমদ রুবেল, আসাদুজ্জামান, রাজু আহসান প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে তাদের বিশেষ ধন্যবাদ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো উষ্ণ মনোভাব প্রকাশ করেন। ভারিবর্ষণ এবং আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও রাজধানী লিসবনের আশপাশের শহরগুলো থেকেও অনেক পরিবার অনুষ্ঠানে যোগদান করে। তারা আয়োজকদের ভূয়সী প্রশংসা করে সামনের দিনগুলোতে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য অনুরোধ জ্ঞাপন করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com