shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপের কারাগারে বন্দি বাংলাদেশিদের খোঁজ নিল দূতাবাস

  মালদ্বীপ প্রতিনিধি ২৩ মার্চ ২০২২, ১৪:১০

মালদ্বীপের কারাগারে বন্দি বাংলাদেশিদের খোঁজ নিল দূতাবাস

মালদ্বীপের কারাগারের বন্দি বাংলাদেশিদের খোঁজখবর নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে গত সোমবার (২১ মার্চ) মালদ্বীপের মাফুসী জেলখানা পরিদর্শন করে হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ বাংলাদেশিদের খোঁজ নেন।

এ সময় তিনি বন্দি বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তখন উপস্থিত ছিলেন দূতাবাসের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও মো. জসিম উদ্দিন।

উল্লেখ্য, এর আগে ২৮ জানুয়ারি মালদ্বীপের মাফুসী জেলে অবস্থানরত কারাবন্দি প্রবাসী বাংলাদেশিদের বস্ত্র দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপের কারেকশনাল সার্ভিসের কাছে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ বস্ত্র হস্তান্তর করেন। সে সময় হাইকমিশনের ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট ওমালদ্বীপের কারেকশনাল সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।