shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

নিজেকে বাংলাদেশিদের বন্ধু বললেন সিনেটর চাক শ্যুমার

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ২৩ মার্চ ২০২২, ১৫:২২

নিজেকে বাংলাদেশিদের বন্ধু বললেন সিনেটর চাক শ্যুমার

যুক্তরাষ্ট্রের বাংলাদেশিসহ এশীয় আমেরিকানদের বন্ধু সিনেটের মেজোরিটি লিডার চাক শ্যুমার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশিদের একটি সমাবেশে যোগ দিয়ে একথা বলেন তিনি।

নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব, ইয়ুথ এবং ওমেন্স ফোরামের আয়োজনে ১০তম বাৎসরিক ডিনারের প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের সিনেটের মেজোরিটি লিডার চাক শ্যুমার। কেবল তাই নয়, গোটা আয়োজনে অংশ নেন মূলধারার অনেক রাজনীতিবিদ ও নির্বাচিত প্রতিনিধি।

প্রভাবশালী এই সিনেটের বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমেরিকার নীতি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল এই কমিউনিটির উপর তার পূর্ণ আস্থা আছে।

নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে শ্যুমার বলেন, এশিয়ান ও বাংলাদেশিদের উপর কোন ধরণের আক্রমণ মেনে নেয়া হবে না।

অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল বলেন, চাক শ্যুমারের মতো প্রভাবশালী একজন সিনেটর যেভাবে বাংলাদেশিদের প্রশংসা করলেন, সেটা বাংলাদেশিদের বড় অর্জন।

আয়োজকরা বলেন, বাংলাদেশিদের আমেরিকার রাজনীতিতে আরও বেশি সক্রিয় করতেই তাদের এই উদ্যোগ

আয়োজকদের পক্ষে আরও বক্তব্য রাখেন মোরশেদ আলম এবং রুবাইয়া রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।